কালীগঞ্জে বজ্রপাতে নিহত ২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে সোমবার রাতে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার পূনসহি দক্ষিণ পাড়ার নূরুল ইসলাম খানের ছেলে তাজুল ইসলাম (৪৪) ও আব্দুল হান্নান শেখের ছেলে মোঃ মামুন শেখ (৩০)।
 
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, নিহত দুজন একটি গাছ তলায় নৌকায় বসে আলো জ্বালিয়ে টেটা দিয়ে মাছ শিকার করছিলেন। রাত আড়াইটার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। মাছ ধরার এক পর্যায়ে তাদের নৌকার ওপর বজ্রপাত হলে নৌকা থেকে তারা দুজন পানিতে পড়ে যান। পাশের অন্য নৌকার মৎস শিকারীরা ঘটনা দেখতে পেয়ে নিহতের স্বজনদের খবর দেয়। তারা গিয়ে বিলের পানি থেকে তাদের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/নূহু