পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন মুন্সী (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বারঘরিয়া শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত এসলাম উদ্দিনের ছেলে।
 
পরিবারের লোকজন জানায়, বেলাল বাড়ির ঘরের দরোজায় হাত দেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘরের দরোজা বিদ্যুতায়িত ছিল। দরজায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার জাহিদ হাসান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
 
ইত্তেফাক/নূহু