রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাটপাড়া সাপ্তাহিক হাটে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল (২৮) গোদাগাড়ী পৌর এলাকার মাদারীপুর গ্রামের আনিসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনে বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় জুয়েলের মরদেহ উদ্ধারের পর লাশটি পরিবারের হস্তান্তর করেছে পুলিশ।
ইত্তেফাক/বিএএফ