বিজেএফসিআই’র চেয়ারম্যান ফারুক, মহাসচিব এনামুল

বাংলাদেশ জার্নালিস্টস ফাউন্ডেশন ফর কনজুমারস এন্ড ইনভেস্টরস (বিজেএফসিআই) এর ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ডেইলি অবজারভারের ইকোনমিক এডিটর ফারুক আহমেদকে চেয়ারম্যান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বিশেষ প্রতিনিধি মো. এনামুল হক বাবুলকে মহাসচিব পদে নির্বাচিত করা হয়। 
 
সোমবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। আগামী ১ অক্টোবর থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে। 
 
বিজেএফসিআই মূলত পেশাদার জেষ্ঠ সাংবাদিকদের নিয়ে গঠিত একটি সংগঠন।এর উদ্দেশ্যে হলো- একটি মুক্ত ও স্বচ্ছ অর্থনৈতিক সমাজ গঠন। এ সংগঠন সংবাদকর্মীদের পাশাপাশি ভোক্তা ও বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে কাজ করবে। পাশাপাশি কর্মরত সাংবাদিকদের পেশা ও মান উন্নয়নে কাজ করবে।  বর্তমান বিজেএফসিআই’র সদস্য ৮৯ জন।
 
বিজেএফসির ভাইস চেয়ারম্যান পদে আছেন বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক আবু তাহের, ডেইলি সানের নির্বাহী সম্পাদক সিয়াবুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক আবুল খায়ের, ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান উপ-সম্পাদক সাইদ আলি আসফার , বাসস-এর  সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, এশিয়ান এজ এর বিশেষ প্রতিনিধি পি আর বিশ্বাস, দৈনির যুগান্তরের ইকোনমিক এডিটর হেলাল উদ্দিন, দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দৈনিক কালেরকণ্ঠের ইকোনমিক এডিটর  মাসুদ রুমি।  
 
বিজেএফসিআই’র সদস্য পদে আছেন নিউজ টুডের ব্যবস্থাপনা সম্পাদক আকতার হোসেন মাসুদ, দৈনিক যুগান্তরের উপসম্পাদক ইসানুল হক, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মাইনুল আলম, দৈনিক সমকালের সিটি এডিটর সাহেদ চৌধুরী, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই