দ্বিদলীয় জোটের বাইরে জনগণের শক্তি গড়ে তোলার আহবান

রাজশাহীতে বাম জোটের জনসভায় দ্বিদলীয় জোটের বাইরে জনগণের শক্তি গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার আগে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে জনসভায় সভাপতিত্ব করেন রাকসুর সাবেক ভিপি ও সিপিবি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলার সমন্বয়ক রাগীব আহসান মুন্না। বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি সাইফুল হক, সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন দুলাল, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা মমিনুর রহমান বিশাল, সিপিবি রাজশাহী জেলা সভাপতি কমরেড এনামুল হক, বাসদের (মার্কসবাদী) আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
 
জনসভা পরিচালনা করেন বাসদ রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন। 
 
ইত্তেফাক/নূহু