বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বিশ্বে সম্মানিত করেছেন। এখন আর কেউ বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলে উপহাস করতে সাহস পায় না।
মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় অবস্থিত শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ কলেজের নবনির্মিত নতুন বহুতল ভবনটি নির্মিত হওয়ার পেছনের মূল কৃতিত্ব প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উল্লেখ করে তিনি সেলিম ওসমান জানান আরো একটি নতুন ভবন নির্মাণ করা হবে।
তিনি বলেন, নবীনবরণের থেকে বৃহৎ পরিসরে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। সে দিনের আনন্দ উৎসবে থাকবে বাদ্য, বাজনা, রঙ খেলা, গান বাজনার পাশাপাশি হাতি ও ঘোড়ার প্রদর্শনী।
ইত্তেফাক/জেডএইচ