নাসিরনগরে মন্দির ভাঙচুর মামলায় কারাগারে ১০ জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িতে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় আত্মসমর্পণকারী ১০ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এরমধ্যে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়াও রয়েছেন। 
 
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
 
ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ২০১৬ সালের ২৯ অক্টোবর ফেসবুকে আপত্তিকর ছবি পোষ্ট দেয়া হয়। এ ঘটনায় পরদিন ৩০ অক্টোবর স্থানীয় হিন্দুপল্লীতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় গৌর মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 
 
পুলিশ দীর্ঘ সময় তদন্ত করে ২০১৭ সালে চার্জশিট দেয়। এতে ২২৮ জনকে আসামি করা হয়। চার্জশিট ভুক্ত ১০ জন আসামি আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। এ মামলায় ৮৮ জন উচ্চ আদালত ও ১০৭ জন জেলা দায়রা ও জজ আদালত থেকে জামিনে রয়েছেন। বাকি ২৩ জন পলাতক। 
 
ইত্তেফাক/জেডএইচ