ওবামাকে হত্যার পরিকল্পনা ছিল : এফবিআই

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিল একটি মিলিশিয়া গ্রুপ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই আদালতকে এই তথ্য জানিয়েছে। নিউ মেক্সিকোর মিলিশিয়া গ্রুপের প্রধান ল্যারি মিচেল হপকিনস (৬৯) এবং তার দল ইউনাইটেড কনস্টিটিউশনাল প্যাট্রিয়টস কেবল ওবামা নয়, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং কোটিপতি জর্জ সরোসকেও টার্গেট করেছিল। মিচেল হপকিনস এই বিষয়ে মন্তব্য করেছিল বলে জানা গেছে। তবে কখন কোথায় তিনি বলেছিলেন সেই বিষয়ে এফবিআই কিছু জানায়নি। হপকিনসের আইনজীবী কেলি ও’ কোনেল এই অভিযোগ অস্বীকার করেছেন। -বিবিসি