দেবিদ্বার উপজেলা জামায়াতের ১২ নেতাকর্মী আটক

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করছে দেবিদ্বার থানা পুলিশ।
 
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দেবিদ্বার সদরের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
 
দেবিদ্বার থানা পুলিশ জানায়, জামায়াত শিবিরের কর্মীরা গোপন বৈঠক করার সংবাদ পেয়ে  দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মো. সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ১২ জনকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন— শিবির কর্মী মো. আবু হানিফ সরকার (২৮), মো. নাছির সরকার (১৯), জিয়াদ বিন আহাদ (২১), জাহিদ হাসান (১৯), আরিফুল ইসলাম (১৯), শরিফুল ইসলাম (১৮), আলাউদ্দিন সরকার (২১), আবদুল করিম (১৮), সৌরভ আহাম্মেদ (১৮), সনাঈম সরকার (২৩) ও রাকিবুল ইসলাম (১৮) তারা সবাই একই উপজেলার হামলাবাড়ী গ্রামের।
 

ইত্তেফাক/এএম