সৌদিতে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৭ জনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। গতকাল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিরা আলাদাভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও হত্যা, নিরাপত্তা প্রতিষ্ঠানে বিস্ফোরক নিক্ষেপ, শত্রু সংগঠনের সঙ্গে জড়িত থাকা এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগে অভিযুক্ত। রিয়াদ, মক্কা, মদিনা, মধ্য কাশিম প্রদেশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চলতি বছরে এ নিয়ে অন্তত ১০০ জনের ফাঁসি কার্যকর করা হলো সৌদিতে। -আল জাজিরা