মিরসরাইয়ে পাঁচ দিন ধরে আব্দুল আজিজ (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এফদার আলী টেন্ডল বাড়ির মো. আলমের ছেলে। এই বিষয়ে আজিজের বাবা বাদী হয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়রি করেন।
জানা গেছে, আজিজ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস হাফেজিয়া মাদ্রাসায় হোস্টেলে থেকে পড়াশোনা করতো। গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তার বাবা মাদ্রাসায় খবর নিতে গেলে শিক্ষকরা জানান, আজিজ বাড়িতে গেছে। কিন্তু সে বাড়ি যায়নি। পরে আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। যাওয়ার সময় আজিজের গায়ে সাদা পাঞ্জাবী ছিল। গায়ের রং ফর্সা। মুখমণ্ডল গোলাকার। উচ্চতা ৪ফুট ৫ ইঞ্চি। সে মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭২৪৫১৩৮৮২ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার বাবা।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়ে থানায় ডায়রি করা হয়েছে। আমরা বিভিন্ন থানায় ওই ছাত্রের ছবিসহ ম্যাসেজ পাঠিয়ে দিয়েছি এবং খোঁজ খবর নিচ্ছি।
ইত্তেফাক/কেকে