শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম পাড়া গ্রামে আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে বজ্রপাতে মজিবর রহমান ওরফে শেখ জামাল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মজিবর চরশেরপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
 
জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান ওরফে শেখ জামাল আজ দুপুরে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এসময় তার ওপর বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর বিষয়টি চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে