৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথমেই ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। শূন্য রানে ফিরে যান সৌম্য। আর মুমিনুল ৫ রানে সাজঘরের পথ ধরেন। এই আসা যাওয়ার তালিকায় নাম লেখান লিটন দাস। তিনি ৬ রান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ৩ উইকেটে ১২ রান।   
 
জুনায়েদের শিকার হয়েছেন সৌম্য ও লিটন দাস। মুমিনুলকে ফিরিয়েছেন শাহিন আফ্রিদি। 
 
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি হচ্ছে।
 
অঘোষিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে মুমিনুল হক সৌরভকে।
 
আজকের ম্যাচটি পাকিস্তান-বাংলাদেশ দুই দলেরই বাঁচা মরার। এই ম্যাচে যে দল জিতবে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত ফাইনালে।
 
ইত্তেফাক/জেডএইচ