বাবু সোনা হত্যা মামলার চার্জশিট আদালতে স্থানান্তর

রংপুরের বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলার চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য তা জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। বুধবার বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ওরফে দীপা ও তার প্রেমিক কামরুল মাস্টারকে রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন।
 
আগামী ২ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে অধিকতর পর্যবেক্ষণের জন্য আদেশ দিয়ে ২৬ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছিল।
 
চলতি বছরের ২৯ মার্চ রাতে বাবু সোনাকে ১০টি  ঘুমের ওষুধ খাইয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এরপর তার লাশ তাজহাট মোল্লা পাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির ঘরে পুতে রাখা হয়। ৩ এপ্রিল রাতে বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ওরফে দিপাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব আটক করে। তিনি এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান সম্পর্কে জানান। সেই সূত্র ধরে ওই রাতে মোল্লা পাড়ার একটি বাড়ির মেঝে খুড়ে বাবু সোনার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোটভাই সুশান্ত ভৌমিক বাদী হয়ে একটি মামলা করেন।
 
ইত্তেফাক/বিএএফ