মুকসুদপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী মোল্লা (৫৫) ওই গ্রামের অদুদ মোল্লার ছেলে।
 
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে সাপুড়ে আইয়ুব আলী মোল্লা পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার গজারিয়া গ্রামে সাপ ধরতে যান। এ সময় বিষধর একটি সাপ তার হাতে দংশন করে। দ্রুতই বিষ ছড়িয়ে পড়ে তার শরীরে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আইয়ুব মোল্লা।
 

ইত্তেফাক/এএম