উল্লাপাড়ায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উল্লাপাড়ার ভেংড়ী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলিম, হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সম্পাদক ইলিয়াস হোসেন ও রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম।
 
হাটিকুমরুল থানার সেকেন্ড অফিসার সবুজ রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলংগা থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ