ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে আব্দুল জলিল (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শ্যামকুড় গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৮) বুধবার বিকাল ৫ টার দিকে ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/বিএএফ