নকলায় যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তা বিষয়ক সভা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার সাক্ষীদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলা থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, ওসি আবুল বাসার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর প্রমুখ।
 
মতবিনিময় সভায় বিচারাধীন মামলার সাক্ষী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/বিএএফ