উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু মিয়া (৩৮) নামের এক কৃষক  মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে সলংগা ইউনিয়নের চক চৌবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  তিনি এই গ্রামের মৃত্যু আবুল হোসেনের ছেলে। 
 
সলংগা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য ডাক্তার ফজলুর রহমান জানান, বাচ্চু মিয়া ঘটনার সময় তার গ্রামের পাশের মাঠে সেচ প্রকল্পে বৈদ্যুতিক সেচযন্ত্র চালাতে গিয়ে মারা যান। সেচযন্ত্রের পুরো অংশ কোন কারণে বিদ্যুতায়িত হয়েছিল। বাচ্চু সেচযন্ত্র চালানোর জন্য সুইচে হাত দেবার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।  
 
ইত্তেফাক/জেডএইচ