সুনামগঞ্জে ১৭ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের হাছননগরস্থ ইসলামিক সেন্টারে শিবিরের কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এ সময় ৩ বস্তা জিহাদি বই ও উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন সিলেট জেলার কানাইঘাট থানার বীরদল গ্রামের হারিছ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩০), সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারন গ্রামের আব্দুল হকের ছেলে এটিএম আব্দুল তাহির প্রকাশিত আবু তাহের (২৮), দক্ষিণ কুরশি গ্রামের দুলাল মিয়ার ছেলে আবু তোহা (১৮), মানিকপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে বিল্লাল হোসেন (২২), জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুসের ছেলে রুহুল আমিন (২১), দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের মৃত আলী উল্লাহর ছেলে আলিফ নূর (২০), দোয়ারাবাজার উপজেলার নতুন কৃষ্ণনগর গ্রামের মৃত জয়নুল্লাহর ছেলে নজির হোসেন (২০), কামারগাঁও গ্রামের মজির আলীর ছেলে ফাহিম আহমেদ (২০), ধর্মপাশা উপজেলার দেওলা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে গিয়াস মিয়া (২৩), দিরাই উপজেলার সুজানগর গ্রামের মৃত খাদিম উল্লাহর ছেলে আবুল হোসাইন (২৫), বড়কাপন গ্রামের মুজাহিদ মিয়ার ছেলে ইমন আহমদ (২০), জামালগঞ্জ উপজেলার মৌলিনগর গ্রামের আখলাকুল আম্বিয়ার ছেলে আশিক বিল্লাহ (২৩), সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে শরীফ মিয়া (২২), শাল্লা উপজেলার মাহমুদনগর গ্রামের কালা মিয়ার ছেলে মাহফুজুর রহমান (১৮), তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে তাজুল ইসলাম (১৮), বিশ্বম্ভরপুর উপজেলার শীলডোয়ার গ্রামের তারা মিয়ার ছেলে ইয়াকুব আলী (২০), নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের জজ মিয়ার ছেলে হাবিবুর রহমান জুনেদ (২৮)।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি কাজী মোক্তাদির হোসেন চৌধুরী বলেন, আটকের পর তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ