বিমানের কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ার ক্ষতিগ্রস্ত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো ভ্যানের ধাক্কায় বেসরকারি নভোএয়ারের একটি এয়ারক্র্যাফট ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের বে-১২–তে এ ঘটনা ঘটে।। এতে নভোএয়ারের এটিআর ৭২-৫০০ প্লেনটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
নভোএয়ারের ম্যানেজার (বিজ্ঞাপন ও বিপণন) এ কে এম মাহফুজ আলম জানান, বিমানবন্দরের বে-১২ এ প্লেনটি রাখা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টোয়িং ট্র্যাক্টর বে এরিয়া দিয়ে যাওয়ার সময় নভোএয়ারের প্লেনকে ধাক্কা দেয়। এতে প্লেনটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়।
 
ইত্তেফাক/কেকে