কক্সবাজারের মহেশখালীতে গাজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের তিতামাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- তিতামাঝির পাড়ার কবির আহমদের ছেলে হায়াত হোসেন (২৮) তার স্ত্রী রুবি বেগম (২৫)।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আলম বলেন, মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। এ ব্যাপারে মহেশখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/বিএএফ