দৈনিক ইত্তেফাকের অনলাইন বিভাগের সংবাদকর্মী খাদেমুল ইসলামের বাবা রফিকুল ইসলাম (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদার গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা আড়াইটায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুম রফিকুল ইসলাম ১৯৬২ সালে ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬৪ ও ১৯৬৬ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে যথাক্রমে ইন্টারমিডিয়েট ও বিএ ডিগ্রি লাভ করেন। পরে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। ২০০৭ সালে তিনি এই পেশা থেকে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যুতে দৈনিক ইত্তেফাক পরিবার ও ঢাকাসহ সারাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি