চ্যাম্পিয়ন্স লিগে আসছে ভিএআর

 
চ্যাম্পিয়ন্স লিগসহ আরো বেশ কয়েকটি উয়েফা প্রতিযোগিতায় আসছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ২০১৯-২০ মৌসুম থেকে এই প্রযুক্তি ব্যবহার করবে চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৯ উয়েফা সুপার কাপ এবং পরের বছর ইউরো ২০২০ এও থাকবে ভিএআর।
 
ইউরোপা লিগ অবশ্য এর ব্যবহার শুরু করবে এর পরের মৌসুম থেকে। চলমান উয়েফা নেশন্স লিগে থাকবে না এই প্রযুক্তি। উয়েফার নব্য আবিষ্কৃত এই প্রতিযোগিতায় ভিএআর ব্যবহূত হবে ২০২১ সালের আসর থেকে।
 
এর আগে বেশ কয়েকটি পরীক্ষামূলক ব্যবহারের পর এই বিশ্বকাপে প্রথমবারের মত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার করেছিলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ