পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান না থাকায় এলোমেলো হয়ে যায় দল গঠনে। তারপরেও দুর্দান্তভাবে জিতে যায় টাইগাররা। তবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তাই এই ম্যাচটি নিয়ে আলাদাভাবেই ভাবতে হচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে।
সংবাদ সম্মেলনে একজন স্পিনার বাড়ানোর আভাস দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘সাকিব থাকলে তো আর চিন্তা করতে হতো না। সাকিব না থাকায় একটা চিন্তার বিষয়। চেষ্টা করছি কীভাবে কী করা যায়।’
ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে বদলে যেতে পারে আগের ম্যাচের কৌশল। নাজমুল একাদশে ফিরলে বসিয়ে দেওয়া হবে একজন ব্যাটসম্যান। সে ক্ষেত্রে মুমিনুল বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। নিশ্চিত হতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/জেডএইচ