ভূঞাপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া শারমিন নামের এক মাদরাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। শুক্রবার দুপুরে উপজেলার সিরাজকান্দি এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করেন তিনি।
বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া শারমিন সিরাজকান্দি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং সিরাজকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, উপজেলার সিরাজকান্দি গ্রামের মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করা হয়। এর আগে মেয়েটির বাবা তোফাজ্জল হোসেন বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে। পরে তিনি বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন।
ইত্তেফাক/আরকেজি