‘মুক্ত সমাজের জন্য উওম আইন, টেকসই উন্নয়নে তথ্য অভিগমন’ প্রতিপাদ্য ধারণ করে নওগাঁয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে জিলা স্কুল থেকে র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডি স্কুলে গিয়ে শেষ হয়। পরে কেড়ি স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার ইকবাল হোসন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহ নেওয়াজ, সামজসেবার উপ-পরিচালক নূর মোহাম্মাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নিশরাত জাহান, যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল মান্নান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ