মিরাজকে নিয়ে বাজি ধরলো বাংলাদেশ

এশিয়া কাপে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। কোনো ম্যাচেই তারা ভালো করতে পারেনি। তাই ফাইনালে বড় ধরণের বাজি ধরলো বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। 
 
লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে নামানো হয়েছে। ওয়ানডেতে এর আগে কখনও ছয় নম্বরের আগে ব্যাটিংয়ে নামেননি মিরাজ। দলের প্রয়োজনে এবার ব্যাটিংয়ে ওপেন করতে হলো তাকে। ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত হতাশ করেননি মিরাজ। লিটনকে তিনি সুন্দরভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন। 
 
অপরদিকে লিটন দাস শুরু করলেন ঝড়োভাবে। ১৯ বলে ২৩ রান করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ শূন্য উইকেটে ৩৯ রান। ওভার ৬।
 
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ