নাগেশ্বরীতে ৩৭ বোতল ফেনসিডিলসহ দম্পত্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা সদরের কলেজ মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বরিশালের মুলাদী চর পতিভাংগা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মাদক ব্যবসায়ী কবির হাওলাদার (৩২) ও তার স্ত্রী পারভীন বেগম (২৮) উপজেলার রামখানা ইউনিয়নের দীঘিরপাড় থেকে ফেনসিডিল নিয়ে যাত্রী বেশে ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে নাগেশ্বরী আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল বাতেন নাগেশ্বরী কলেজ মোড়ে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী এসআই আব্দুল বাতেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি