নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীর ফেরিঘাট এলাকায় আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে সিংড়া পৌরসভার কয়েকটি মহল্লায় উৎসবের ঢেউ পড়ে।
নদীর দুই পাড়ে উপস্থিত হয়ে কয়েক হাজার ক্রীড়ামোদি নারী-পুরুষ, শিশু, বৃদ্ধরা এ নৌকা বাইচ উপভোগ করে। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত ৮টি নৌকা অংশ নেয়।
নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করে বিজয় বাংলা সিরাজগঞ্জ, ২য় বাংলার বাঘ শাহাজাদপুর ও সোনার তরি শাহাজাদপুর, দয়ার সাগর সিংড়া।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্দ্যোক্তা ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
বিশেষ অতিথি ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো,
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, নৌকা বাইচ প্রতিযোগিতার সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও রুহুল আমিন প্রমূখ।
সভাপতিত্ব করেন, প্রতিযোগিতার আহবায়ক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।
ইত্তেফাক/নূহু