বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সারাদিন ময়মনসিংহের গফরগাঁও পৌর শহর আনন্দ মিছিলে মুখরিত ছিল। উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে হয় এ আনন্দ মিছিল। বিকাল পাঁচটায় পৌর শহরের মধ্যবাজারস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ৭/৮ হাজার নেতাকর্মীর অংশগ্রহনে বিশাল ও বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন বাদল, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, মশাখালি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান, রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম প্রমুখ আনন্দ মিছিলে নেতৃত্ব দেন।
এর আগে দুপুর থেকেই পৌরসভা ৯টি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক খণ্ড খণ্ড আনন্দ মিছিল পৌর শহরকে মুখরিত করে তোলে।
ইত্তেফাক/নূহু