২০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ছিল ৯০। জয়ের জন্য লক্ষ্য ২২২। মাঠে এখন খেলছেন মহেন্দ্র সিং ধোনি এবং দিনেশ কার্তিক। ধোনি মানেই যথারীতি অভিজ্ঞ খেলা। তার সঙ্গে দিনেশ কার্তিকের জুটি স্বভাবসুলভ সাবলীল ভঙ্গিতে খেলে রানের যোগফল যেন গতিময় ছন্দে এক এক করে বাড়াতে লাগলেন!
প্রথম পাওয়ার প্লেতে ভারতের দুটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। শিখর ধাওয়ানের পর ফিরিয়ে দিয়েছে অম্বাতি রাইডুকে।
তারপর ভারতের আজকের দামী উইকেটটি নিয়েছেন রুবেল হোসেন। রুবেলের আগের ওভারটিতে খুব খেলেছিলেন রোহিত। বোধহয় সে শোধটাই তুলে নিলেন রুবেল তার পরের ওভারে। তার ক্যাচটি নিয়ে নিলেন নাজমুল। যাওয়ার আগে ব্যক্তিগত ৪৮ রান করে গেলেন রোহিত তার দলের জন্য। ২৮ ওভারের ৩য় বলে দীনেশ কার্তিকের ব্যাট থেকে ভারত অনেক পরে একটি ৪ পেল।
৩০তম ওভারে বল করতে এলেন রুবেল। ধনি একটি রান নিলেন লেগ সাইডে বল ডাইভ করে। তারপর দিনেশকে চাপে রাখলেন রুবেল একবার ইয়র্কার একবার ফুল লেন্থের বল দিয়ে। ওভারটি রুবেল শেষ করলেন মাত্র ১ রান দিয়ে।
৩১তম ওভারের দায়িত্ব নিলেন মাহমুদুল্লাহ। তৃতীয় বলে দিনেশ কার্তিককে দিলেন বোল্ড করে। ব্যক্তিগত ৩৭ রান নিয়ে দলীয় ১৩৭ রানের মাথায় সাজঘরে ফিরলেন দিনেশ।
ইত্তেফাক/নূহু