বাগেরহাটের শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামে শুক্রবার দুপুরে পুকুরে ডুবে সালমান (৫) নামে এক শিশু মারা গেছে। নিহত শিশু ওই গ্রামের হাফেজ শোয়েব হাওলাদারের পুত্র বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খেলতে খেলতে সবার অলক্ষ্যে শিশু সালমান বাড়র পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন বহু খোঁজ করে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/নূহু