আর্জেন্টিনার ‘বেইল আউটে’ সহযোগিতা দিচ্ছে আইএমএফ

আর্জেন্টিনার অর্থনৈতিক সংকট মোকাবিলায় বড় অঙ্কের ও দ্রুত আর্থিক ঋণ সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর্জেন্টিনার বাজার রক্ষায় প্রাথমিক সহযোগিতার যে প্রস্তাব দেওয়া হয়েছিল নতুন ঘোষণায় তার পরিমাণ অনেক বাড়ানো হয়েছে।
 
আইএমএফ আগে জানিয়েছিল সংস্থাটি আর্জেন্টিনাকে ৫০ বিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে। কিন্তু এখন তাদের পরিকল্পনা ৩৬ মাসে ৫৭.১ বিলিয়ন দেওয়ার। এর ফলে পুরো ২০১৯ সালে দেশটি ৫০ বিলিয়ন ডলার ঋণ পাবে। যা আগের ধারণার চেয়ে ১৯ বিলিয়ন ডলার বেশি। 
 
আর্জেন্টিনার বাজেট ঘাটতি ও অর্থনৈতিক সংকটের মুখে আইএমএফ এই ঋণ সহযোগিতা দিচ্ছে। দেশটির মুদ্রা আর্জেন্টাইন পেসোর দরপতনের কৃষি রফতানি ক্ষতির মুখে পড়েছে। উদ্বিগ্ন ব্যবসায়ীরা দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। এতে করে সরকার ও কোম্পানিগুলো বিপদে পড়েছে। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর