নেত্রকোনায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকরিয়া মাছিম গ্রামের এক বিল থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করিম জানান, সকালে বিলে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। 
 
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। 
 
 
ইত্তেফাক/ইউবি