মানিকগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক মেরামতকালে ওই ট্রাকের নিচে চাপা পড়ে হাসান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত হাসানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায়। তিনি গোলড়া বাসস্ট্যান্ডে ফরহাদ মিস্ত্রির গ্যারেজে কাজ করতেন।
 
স্থানীয়রা জানান, শুক্রবার রাত পণ্যবোঝাই একটি ট্রাকের নিচে মেরামতের কাজ করছিলেন হাসান। এর কিছুক্ষণ পর হঠাৎ করে জগের বাতাস বের হয়ে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
 
গোলড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ট্রাকচাপায় হাসান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ