যুক্তরাষ্ট্রে শক্তিশালী যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায়  এফ-৩৫বি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মেরিন কর্প এয়ার স্টেশন বিফোর্টের কাছে সাউথ ক্যারোলিনার বিফোর্ট কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনার তদন্ত চলছে। তবে দু্র্ঘটনার আগে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর সিএনএনের।
 
নৌ সেনাদের ব্যবহৃত বিমানের মধ্যে সর্বাধুনিক বিমান এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার। এটাই সবচেয়ে উন্নত প্রযুক্তির এফ-৩৫ স্টিলথ বিমান বিধ্বস্তের প্রথম কোনো ঘটনা।
 
এক সেনা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, দুর্ঘটনার পর বিমান থেকে নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। তিনি তেমন কোন আঘাতও পাননি।
 
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পাইলটের কোন ক্ষতি হয়নি। এক সিট বিশিষ্ট বিমানটি থেকে তিনি নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় বেসামরিক কেউ হতাহত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
 
ইত্তেফাক/টিএস