আদর্শহীন ঐক্য কখনো টিকে না: বাণিজ্যমন্ত্রী

আদর্শহীন ঐক্য কখনো টিকে না বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অনেকেই ঐক্যবদ্ধ হচ্ছেন। কিন্তু তাদের ঐক্য টিকবে না। 
 
তিনি বলেছেন, যারা আজকে একদল, কালকে আরেকদল পরশু অন্যদল, যাদের কোনো নীতি নেই। নীতিহীন দলকে মানুষ কখনো গ্রহণ করে না।
 
তিনি আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ‌‘মিনিস্টার হাইটেক পার্ক ইলেক্ট্রনিক্স লি.’ নামে দেশীয় টেলিভিশন ও ফ্রিজ উৎপাদনকারী কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মডেলে পরিনত করেছেন। দেশ আজ উন্নতির শিখরে। তিনি যদি আবার প্রধানমন্ত্রী হন, তবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশ।
 
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মিনিস্টার হাইটেক পার্কের চয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরূবা আক্তার তনু। 
 
এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেলুন ও সুকের পায়ড়া কবুতর উড়িয়ে কারখানার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে কারখানার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।
 
ইত্তেফাক/কেকে