ভারতীয় কারাগারে ২ বছর সাজা ভোগ শেষে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৮) ও ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল উপজেলার অনন্তপুর গ্রামের মৃত সুবল দাসের ছেলে বাবুল দাস (৪০)।
জানা গেছে, দুই বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশিকে আটক করে। পরে তাদেরকে ভারতীয় জলপাইগুড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন। আদালত উভয়কে ২ বছরের কারাদণ্ড প্রদান করে। ২ বছর সাজা ভোগ শেষে শনিবার বিকেলে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের নিকট তাদেরকে ফেরত প্রদান করে ভারতীয় চ্যাংরাবান্ধা আইসিপি পুলিশ।
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান জানান, ‘সাজা ভোগ শেষে ফেরত আসা দুই বাংলাদেশিকে তাদের আত্মীয়-স্বজনের হাতে তুলে দেয়া হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ