বল বিকৃতির শাস্তি কঠোর করল আইসিসি

বল বিকৃতির কাণ্ডে এবার আরও কঠোর হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)। বলের আকার পরিবর্তনের চেষ্টা করলে এখন তা আইসিসি’র লেভেল থ্রি অপরাধ বলে বিবেচিত হবে৷ আগে যা লেভেল টু অপরাধ হিসেবে গণ্য হত।
 
নতুন এ নিয়ম চালু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে। ওইদিন  জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচ দিয়ে আইসিসি’র নতুন এ নিয়ম কার্যকর হবে।
 
এ নিয়মে এবার কেউ বল বিকৃতি করলে (লেভেল থ্রি অপরাদের জন্য) ১২ ডারমিট পয়েন্ট কাটা হবে। আগে আট পয়েন্ট কাটা হত৷ অর্থ্যাৎ ৩০ সেপ্টেম্বর থেকে বল বিকৃতির অপরাধের শাস্তি হিসেবে অভিযুক্ত ক্রিকেটারকে ৬ টেস্ট বা ১২ টি ওয়ানডে ম্যাচে নির্বাসনে পাঠানো হবে।
 
সেই সঙ্গে ডাক ওয়ার্থ লুইস সিস্টেমও কিছু পরিবর্তন আসতে চলেছে বলে জানানো হয়। 
 
ইত্তেফাক/এসআর