জয়পুরহাটের পাঁচবিবি কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বাঁশখুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাঁশখুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আসাদুল (৩৮), জামায়াত কর্মী একই গ্রামের ইয়াকুবের ছেলে ইউসুফ (২৫), আব্দুল নুরের ছেলে আশরাফুল (২৮) ও জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকার রহিমের ছেলে সুজাউল (৩৬)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, চলতি মাসের ২ সেপ্টেম্বর উপজেলার বাঁশখুর গ্রামে একটি মসজিদে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেদিন পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নাশকতার পরিকল্পনার আলামত উদ্ধার করা হয়। পরে আজ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে কুসুম্বা ইউনিয়নের গ্রাম থেকে বাঁশখুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
ইত্তেফাক/বিএএফ