পাবনার সুজানগর থানা পুলিশ আজ রবিবার দুপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে।
থানার অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান, দুপুর ২টার দিকে আনুমানিক ৩৫বছর বয়সী অজ্ঞাত ওই নারীর গলিত ও বিবস্ত্র লাশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ফকিৎপুর সংলগ্ন পদ্মা নদীতে ভাসছিল। এ সময় ওই ইউনিয়নের চকিদার হোসেন আলী লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ওই স্থান থেকে লাশ উদ্ধার করে। পুলিশ এবং এলাকাবাসী ধারণ করছে লাশটি ১৫/২০দিন আগে নদীতে ফেলে দেওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/কেকে