চৌগাছা পাইলট স্কুল সরকারিকরণে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

যশোরের চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করায় শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে এ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
 
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফি উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল।
 
IMG0
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, যশোর জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তৃতায় সংসদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, আলোকিত জাতি গড়ার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাখাতে যুগন্তকারী পরিবর্তন ঘটিয়েছে। এখন প্রত্যান্ত গ্রাম অঞ্চলে অধুনিক মানের স্কুল ভবন নির্মাণ হচ্ছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে বছরের প্রথম দিন দেশের আড়াই কোটি শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোয়া লেগেছে। শিক্ষার্থীরা তার সুফল ভোগ করছে। 
 
তিনি বলেন, শিক্ষার ধারাবাহিক উন্নয়নে বিদ্যানন্দিনী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
 
আলোচনা সভা শেষে বেলা ১২ টার দিকে বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
ইত্তেফাক/কেকে