একের পর এক দেশাত্ববোধক ছবি করে বক্স অফিসে হিট অক্ষয় কুমার।এমনকী, বলিউডের নতুন ভারত কুমার নামেও আখ্যা দেওয়া হয় অক্ষয়কে। এই সব নিয়েই বেশ কয়েক মাস ধরে গোটা বলিউডে প্রশ্ন উঠেছিলো; অক্ষয় কুমার কি রাজনীতিতে আসছেন?
সম্প্রতি ট্যুইট করে অক্ষয় জানিয়েছেন, তিনি মোটেই রাজনীতিতে পা রাখতে চান না!
আরো পড়ুন: শ্রীলঙ্কাজুড়ে বোরকা নিষিদ্ধের দাবি
ঠিক এরই মাঝে ট্যুইটারে সামনে এল এক সাক্ষাৎকার। অক্ষয় কুমারের নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নিতেই দেখা গেল অক্ষয় কুমারকে। লোকসভা ভোটের আবহে, এই সাক্ষাৎকার ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্টারনেট জগতে।
ট্যুইট করে অক্ষয় শেয়ার করেছেন, এই সাক্ষাৎকারের কিছুটা অংশ। আর তার ক্যাপশনে তিনি লিখলেন, ‘গোটা দেশের মানুষের মুখে এখন লোকসভা ভোট নিয়েই আলোচনা। এরই মাঝে শুদ্ধ হাওয়ার মতো এক অ-রাজনৈতিক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি। ’