বিশ্ব প্রবীণ দিবসে ‘বুড়া বয়সে রিশকা বাইয়া খাই’ শিরোনামে তরুণ কবি অতনু তিয়াসের একটি হৃদয়স্পর্শী গান প্রকাশ পেয়েছে। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। গানটি তার ইউটিউব চ্যানেলে (Atanu Tias) দেখতে পাবেন দর্শকরা।
গানটির সংগীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক সুমন কল্যাণ। বাঁশিতে ছিলেন সাইদ হাসান বাবু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন আরেক গুণী সংগীত পরিচালক রোকন ইমন।
অতনু তিয়াস জানান, এটি একটি লিরিক্যাল ভিডিও। গানটিতে একজন অসহায় প্রবীণ রিকশাওয়ালার কষ্টের কথা প্রকাশ পেয়েছে। গানটি তিনি পৃথিবীর সকল প্রবীণদের উৎসর্গ করেছেন। গানটির লিঙ্ক- https://www.youtube.com/watch?v=H3ir7ECS4Vc
ইত্তেফাক/ইউবি