‘বিএনপি নির্বাচনে অংশ না নিলেও যথাসময়ে নির্বাচন হবে’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি আসন্ন সংসদ নির্বাচনে অংশ না নিলেও যথাসময়ে নির্বাচন হবে। জাতীয় নির্বাচনে না এলে দল হিসেবে বিএনপি’র অস্তিত্বই থাকবে না। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই।
 
আজ সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে। তাদের নিয়ে নির্বাচন হবে।
 
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বর্তমানে দেশে যে ধরনের নির্বাচন ব্যবস্থা বিদ্যমান আছে, এর চেয়ে উত্তম নির্বাচন ব্যবস্থা সম্ভবপর নয় বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন।
 
ইত্তেফাক/এমআই