পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ যুবারা। নিজেদের বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯।
 
আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্রুপ 'বি' এর চতুর্থ ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়।
 
ব্যাট করতে নেমে খুব একটা সুবিধে করতে পারেনি পাকিস্তান। ৪৫.২ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৭। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওয়াকার আহমেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ২টি উইকেট নেন।
 
অন্যদিকে ১৮৭ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি বাংলাদেশ অনুরধ-১৯ দলের। দলীয় ৪২ রানে মাথায় হারায় ৩ উইকেট। তবে চতুর্থ উইকেট ৯৭ রানের জুটি বেঁধে জয়ের ভিত গড়ে দেন শামিম, নাবিল। অবশেষে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
 
এই জয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে  ভালোভাবেই টিকে রইলো বাংলাদেশ। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আগামীকাল (২ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।  
 
ইত্তেফাক/এসআর