গোপন রোগে ভুগছেন পারভেজ মোশাররফ

রোগে আক্রান্ত হয়ে দ্রুত দুর্বল হয়ে পড়ছেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। তাঁর জীবনও এখন ঝুঁকিতে। তবে রোগের নাম গণম্যাধ্যমে প্রকাশ করা যাবে না। এসব জানিয়েছেন তাঁর দল অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) এর একজন নেতা। খবর ডন নিউজের।
 
২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছে পাকিস্তান সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তার বিরুদ্ধে সংবিধান স্থগিত করার অভিযোগে মামলা চলছে দেশটির আদালতে। তবে অসুস্থতার জন্য আদালতে যেতে পারছেন না বলে জানিয়েছে তার দল।
 
অল পাকিস্তান মুসলিম লিগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ বলেন, ‘প্রতি তিন মাস অন্তর পারভেজ মোশাররফকে চিকিৎসার জন্য দুবাই থেকে লন্ডনে যেতে হয়। তবে তার রোগের নাম জনসম্মুখে আমি প্রকাশ করতে পারবো না।’
 
তিনি জানান, রোগের নাম আদালতকে জানানো হবে। পারভেজ মোশাররফের জীবন এখন সংকাপন্ন।
 
আমজাদের ভাষায়, ‘আমরা জাতিকে তার অসুস্থতার কথা জানাতে পারছি না। তবে আদালতে তা জানাবো। প্রয়োজনীয় দলিলাদিসহ প্রধান বিচারপতির কাছে বিষয়টি পরিষ্কার করা হবে।’
 
ইত্তেফাক/টিএস