ভারতীয় পেসার মোহাম্মদ সামি ও তার স্ত্রী হাসিন জাহানের অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই। শুধু তাই নয় তাদের দুজনের সম্পর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত।
এবার গুরুতর অভিযোগ এনেছেন ভারতীয় এই পেসার। তিনি জানান, হাসিন জাহান নাকি তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
ভারতীয় গণমাধ্যমেরা খবরে বলা হয়, স্ত্রীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে মোহাম্মদ সামি নিজের নিরাপত্তার জন্য আমরোহার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেমন্ত কুমারের কাছে আবেদন করেছেন। ম্যাজিস্ট্রেটের কাছে একজন বন্দুকধারী নিরাপত্তারক্ষীর চেয়ে তিনি আবেদন করেন। তার দাবি, বিভিন্ন জায়গা থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আর তা হাসিন জাহান করাচ্ছেন।
এর আগে মোহাম্মদ সামির বিরুদ্ধে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ করেন তার স্ত্রী হাসিন জাহান। ফেসবুকে দুই নারীর সঙ্গে সামির আলাপচারিতার প্রসঙ্গ টেনে কয়েকটি ছবি দিয়ে পোস্ট করেন তিনি।
প্রথমে একটি মেয়ের ছবি পোস্ট করে হাসিন লেখেন, এই মেয়েটা নাগপুরের। একে চেনেন কেউ? এরপর হাসিন লেখেন, দেখুন, এই মেয়েটা কী নির্লজ্জভাবে ছেলেদের সঙ্গে কথা বলছে। আর সেই ছেলেটা আমার ক্রিকেটার স্বামী, সেলেব্রিটি মোহাম্মদ সামি।
অপর একটি মহিলার ছবি পোস্ট করে হাসিন লেখেন, ইনি করাচীতে থাকেন। যৌনকর্মী। আমার স্বামীর সঙ্গে ফেসবুকে কথা বলেন।
এরপর আরও বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। একটি পোস্টে দেখা যায়, অন্য এক নারীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সামি। হাসিনের দাবি, ওই নারীও সামির বান্ধবী।
প্রায় চার বছর আগে কলকাতার মেয়ে হাসিন জাহানকে বিয়ে করেন। মডেলিং করতেন হাসিন। তাদের সংসারে একটি কন্যা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ