নেইমারের কণ্ঠে অসহায়ত্বের সুর

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। তখন থেকেই সমালোচকদের কেন্দ্রবিন্দুতে ব্রাজিল তারকা নেইমার। নিজের পারফরম্যান্সের চেয়ে তাকে মাঠের ‘অভিনয়’ নিয়েই বেশি আলোচনায় থাকতে হয়েছে। 
 
এখানেই শেষ নয়। কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে ২-৩ গোলের ব্যবধানে হেরে যায় নেইমারের দল পিএসজি।  এ নিয়েও কথা শুনতে হয় ব্রাজিলের এই প্রাণভোমরাকে। 
 
এসব বিষয়ে সংবাদ সম্মেলনে কথা দিলেন নেইমার। তার কণ্ঠে অসহায়ত্বের সুর ভেসে উঠে। তবে তা নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানান তিনি।
 
নেইমার বলেন, ‘আমি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সম্ভাব্য সব করার চেষ্টা করেছি। আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু আমি এই প্রতিযোগিতা নিয়ে এখন হতাশ।’
 
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে রেড স্টার বেলগ্রেদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার। এ ম্যাচ দিয়েই দল জয়ের ধারায় ফিরবে বলে আশাবাদী তিনি।
 
নেইমার বলেন, আমি ১০ নম্বর পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কারণ আমি সেখান থেকে খেলা নিয়ন্ত্রণ করতে ও সতীর্থদের সহায়তা করতে পারি।
 
তার সঙ্গে মেসির তুলনা নিয়ে করা প্রশ্নের উত্তরও নেইমার বলেন, ‘আমি লিওনেল মেসির সঙ্গে কোনো তুলনা চাই না।’
 
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি হারলেও দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। দারুণ এক হ্যাটট্রিকও করেছেন নেইমারের সাবেক সতীর্থ লিওনেল মেসি।
 
ইত্তেফাক/জেডএইচ